কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার ঐতিহ্যবাহী মিঞা পরিবারের কৃতিসন্তান আলহাজ¦ মাহবুবুর রহমান হিরনকে বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।
বুধবার(১৪ জুলাই) বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিদের্শে তাকে ঢাকা মহানগর উত্তর আ’লীগের সহ-সভাপতি মনোনীত করা হয়।
আলহাজ্ব মাহবুবুর রহমান হিরন ছাত্র রাজনীতি শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দিয়ে। পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। সে ভোলা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি’র দায়িত্ব মর্যাদা ও সুনামের সহিত পালন করেন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে যুব সমাজের মধ্যমনিতে পরিনত হন।
ভোলার এই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আলহাজ¦ মাহবুবুর রহমান হিরনকে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সঠিক মূল্যায়ন করায় ভোলাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে। ভোলাবাসী আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
ভোলাবাসীর বিশ্বাস একদিন আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এই নেতার হাতে ধরে দ্বীপ জেলা ভোলার ১৮ লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হবে।
স্টাফ রিপোর্টার: আজ ২৩ আগস্ট রোববার বিকেলে রাজধানীর ২৯ মিন্টো রোডে মাননীয় বিরোধীদলীয় নেতার বাসায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদে ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, কোনো বিদেশি রাষ্ট্র যাতে বাংলাদেশের ওপর প্রভুত্ব তৈরি করতে না পারে, সে জন্য তাঁরা সংকল্পবদ্ধ। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাগু ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সারাবিশ্বই সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অস ...
স্টাফ রিপোর্টার: শ্রমিক ছাঁটাই বন্ধ, পোশাকশিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, শ্রম আইন ২০২৬-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন এবং শ্রমবিধি দ্রুত প্রণয়নের দাবিতে রাজধানীতে মিছিল ও সমাবেশ করে ...
সব মন্তব্য
No Comments