স্টাফ রিপোর্টার: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার প্রেক্ষিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে সতর্কবার্তা পাওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে এবং ইউনিফর্ম ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রীদের অ্যারাইভাল ও ডিপারচার এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের জানাতে বলা হয়েছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হুমকি পাওয়া না গেলেও আগাম সতর্কতার অংশ হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল কম, সেখানেও রাতের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ এপ্রিল পুলিশ সদর দফতর থেকে জারি করা এক অভ্যন্তরীণ চিঠিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
চিঠিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর/আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত দুই সামরিক সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে, যা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য উদ্বেগজনক।
গোয়েন্দা তথ্যে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, আইনশৃঙ্খলা বাহিনীর অবকাঠামো, উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানের কথা উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো, তথ্য সমন্বয় জোরদার এবং ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা হলেও জনসাধারণকে সচেতন থেকে নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments