ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন নঁওগা জেলা কল্যাণের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী খেলাধুলা, চড়ুইভাতি, শিক্ষা সামগ্রী দিয়ে নবীনদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে দিনটি উদযাপন করেন জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আল মোহিত, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ এবং সাংবাদিকতা বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।
অনুষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুল্লাহ বলেন, আজকের পোগ্রামের মূল আকর্ষণ ই হলো আমাদের নবীনরা। নবীনদের সাথে একটা সুসম্পর্ক যেনো হয় সেই লক্ষ্যেই এই আয়োজন। আশাকরি তোমরা জেলার সকলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখবা। এছাড়াও আজকে অনেকে বিদায় নিচ্ছেন। নতুনরা আসবে প্রবীনরা বিদায় নিবে এইটাই স্বাভাবিক। তবে আমাদের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক আজীবন।
দিকনির্দেশনা মূলক বিভিন্ন তথ্য দিয়ে সমাপনী বক্তব্যে ড. মো: আব্দুল আল মোহিত বলেন, যে বিষয়গুলো আসছে তা হলো আমাদের সংগঠনে ইউনিটি থাকতে হবে। বছরে শুধু এই একটি প্রোগ্রাম নয়, তোমরা পিকনিক করতে পারো, কুইজ টেস্টের ব্যবস্থা করতে পারো অথবা তোমাদের হাবিব স্যার তোমাদের কম্পিউটার বেজড স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে, আমরা রিসার্চ অথবা বাইরের বিষয়গুলোতে তোমাদের সাহায্য করতে পারবো। আমরা তোমাদের এই দিকনির্দেশনা গুলো দিতে পারি। ওয়ার্কশপ করে, সেমিনার করে। সবচেয়ে বড় কথা নওগাঁ জেলা সমিতি কিন্তু আমাদের জায়গা। আমাদের যেকোনো সমস্যা হোক আমরা এখানে আসি, আমাদের মনের কথাগুলো খুলে বলি, অবশ্যই সমাধান হবে। আমাদের সভাপতি, সেক্রেটারি আছে। এজন্য আমরা বলছি আমাদের সম্পৃক্ততা থাকতে হবে, আমাদের সংগঠনের কার্যক্রম বাড়াতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments