মতিউর রহমান মানিক মোল্লা:
উজিরপুর উপজেলা। বরিশালের ইতিহাস-ঐতিহ্যের অনেকটাই দখল করে আছে এ উপজেলার সংস্কৃতি। উপজেলার বিভিন্ন গ্রামে মানুষের মুখে মুখে যে সব শব্দ, বাক্য উচ্চারিত তা যেন আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। গ্রামের সহজ-সরল মানুষের এসব কথাবার্তার মধ্যে নীতিকথা, জ্ঞান, শিক্ষণীয় তথ্য লুকিয়ে থাকে। যুগ যুগ ধরে মৌখিকভাবে এসব লোককথা, ছড়া, নীতিকথার প্রচলন হয়ে আসছে। শত শত বছর আগের সেই কথাগুলো এখনো গ্রামের মানুষের মৌখিক মাধ্যমে বেঁচে আছে। নগরসভ্যতা যেভাবে আমাদের মন-মানসিকতাকে প্রভাবিত করছে তাতে অদূর-ভবিষ্যতে এসব হয়তো ভুলেও যেতে পারে মানুষেরা। লোকপরম্পরায় এসব কথা এলাকাভেদে ভিন্নতা লক্ষ করা যায়।
১.ছাল নাই কুত্তার বাগা নাম (হস্তিশুন্ড, উজিরপুর)
২. ল্যাজ নাই কুত্তার বাগা তার ফাল (মশাং, ওটরা)
৩. ল্যাজ নাই কুহুরের বাগা তার নাম (কালিহাতি, বামরাইল)
৪. ছাল নাই কুত্তার বাগা তার নাম (মুন্ডপাশা, শিকারপুর)
৫. ছাল নাই কুহুরের বাগা হ্যার নাম (গাজিরপাড়, বড়াকোঠা)
শব্দ পরিচিতি : ছাল=চামড়া, ফাল=লাফালাফি, কুহুর=কুত্তা/কুকুর, হ্যার=তার, বাগা=বাঘ
প্রেক্ষাপট : সমাজে এমন কত মানুষ আছে যারা নিজের অবস্থানের চেয়ে বেশি ভাব ধরে। বাড়িতে পান্তা খেয়ে এসে বাজারে গল্প করে রুই মাছের মাথা দিয়ে খেয়ে এসেছে। আবার পকেটে টাকা-পয়সা না থাকলেও প্রকাশ করে সে অনেক ধনী। এসব লোক অন্য গেলে গল্প করে- ‘আমাদের গ্রামে আমার উপরে আর কোনো মাতবর নেই। আমি যা বলবো গ্রামে তাই হবে। আমি সবার উপরে। এজন্য প্রবাদবাক্যটিতে বাঘের কথা বলা হয়েছে। বনের মধ্যে বাঘ যেমন দাপট দেখায় তেমনি সমাজের এই চরিত্রের লোকগুলো নিজেকে বড় করে জাহির করতে চায়। এই প্রবাদবাক্যটি বাংলাদেশের অন্য এলাকায়ও শোনা গেছে।
সংগ্রহকারী : মতিউর রহমান মানিক মোল্লা
সংগ্রহের স্থান: হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর
সংগ্রহের সময় : ২০২২ ইংরেজি
মোবাইল: ০১৭১২০০৭৮৪৮।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments