নজরুল ইসলাম, তালাঃ সাতক্ষীরার তালার তেঁতুলিয়া ইউনিয়নের কাজী মেধা, ২০১৫ সালে তার হার্টে ছিদ্র ধরা পড়ে। তেঁতুলিয়ার কাজী আলমের মেয়ে কাজী মেধা। সে জাতপুর এজেডিপি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
কিন্তু বরাবরের ন্যায় তার স্বাভাবিক জীবনের সবচেয়ে বড় বাঁধা তার হার্টের একটি ছিদ্র। যা তাকে হঠাৎ করে তীব্র অসুস্থ করে তোলে।
বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজের ডাঃ আহছানুর কবীরের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে। তিনি তাকে দ্রুত অপারেশনের জন্য বলেছেন। মেধার পিতা কাজী আলম পেশায় একজন চায়ের দোকানদার। তিনি জানান, আমি যা আয় করি তা দিয়ে ৪ সন্তানের ভরণপোষণেই হিমশিম খায়। সেখানে গত কয়েক বছরে মেয়ের পেছনে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আমি একদমই অসহায় ।
ডাক্তার দ্রুত অপারেশন করতে বলছে। অপারেশনের জন্য আরও চার লাখ টাকা দরকার। আপনারা সবাই মিলে আমার মেয়েটাকে বাঁচান। মেধার পাশে দাঁড়াতে সরাসরি তার পিতার সাথে যোগাযোগ করুন : ০১৭১৪-৬৩২৩৩১।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments