চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ শীলখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে মাছের ড্রামের ভেতর স্কচ টেপ দিয়ে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ৭২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফিরোজ (৩৫) ও মোঃ ফয়সাল (২০) নামের ২ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত ফিরোজ টেকনাফের নতুন পল্লান পাড়া ৪ নং ওয়ার্ডের মৃতঃ মন্তাজের ছেলে এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ০৭.৩০ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ বিজিবির শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে মাছ বোঝাই মিনি পিকআপে থাকা মাছের ড্রামের মধ্যে কালো/খাকী স্কচ টেপ দ্বারা প্যাঁচানো ২০টি পোটলা থেকে ১,৭১,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পিকআপের চালক মোঃ ফিরোজ (৩৫) ও হেলপার মোঃ ফয়সাল (২০)-কে আটক করা হয় এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত মাছ বোঝাই মিনি পিকআপটিও জব্দ করা হয়।
আটকৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লেখিত ইয়াবাগুলো টেকনাফ লামা বাজার হতে সংগ্রহ করে ঢাকায় যাত্রাবাড়ীতে ডেলিভারী করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এ সকল অভিযানে টেকনাফবাসীদের ভিতর স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments