ডেস্ক রিপোর্ট: বাউল কিংবা লোকধারার গানে কখনো শিল্পী হিসেবে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন লাবিক কামাল গৌরব। দীর্ঘ দুই দশকের গানের ক্যারিয়ারে এবার বাঁক বদল করতে চলেছেন তিনি। হাজির হতে যাচ্ছেন নতুন ঘরানার গানে। আসছে ঈদে প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন গান ‘প্রেমের মানুষ’।
নিজেরই কথা সুর ও কম্পোজিশনে গানটিতে তার সঙ্গে বাজিয়েছেন ও কণ্ঠ মিলিয়েছেন দশজন গুণী শিল্পী ও মিউজিশিয়ান।
গানটি সম্পর্কে গৌরব বলেন, “যোগ রাগের ওপর একটা ফাঙ্ক রক গানের এরেঞ্জ করেছি। ট্র্যাডিশ্যানাল হাতে বাজানো অ্যাকুস্টিক যন্ত্র বাজিয়ে গানটা তৈরি করেছি। যারা বাজিয়েছেন তারা কোক স্টুডিওর মতো প্লাটফর্মেও নিয়মিত কাজ করছেন। সাধারণত একসঙ্গে এতজন মিউজিশিয়ান নিয়ে সলো গান আমাদের দেশে খুব কম হয়। আমরা সবাই মিলে আনন্দ নিয়ে কাজটি করার চেষ্টা করেছি।”
২০০০ সালে গড়েন নিজের ব্যান্ড ‘আজব’। প্রায় এক দশকের ব্যান্ড ক্যারিয়ারের পর ২০১১ সালে যুক্তরাজ্য থেকে সংগীত এবং শব্দ প্রকৌশলের ওপর পড়াশোনা করে সংগীত পরিচালনা ও সলো ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি। দীর্ঘ পথচলায় প্রকাশিত হয় তার তিনটি অ্যালবাম। পনেরো বছর ধরেই পারফর্ম করেছেন দেশিয় ও আন্তর্জাতিক সংগীত মঞ্চে। সংগীত পরিচালনা করছেন চলচ্চিত্রেও।
সংগীতের শুদ্ধতা অক্ষুণ্ন রেখে ফিউশনেও সুনাম কুড়িয়েছেন গৌরব।
এবার নতুন ঘরানায় নিজেকে হাজির করতে শিগগিরই প্রকাশ করতে চলেছেন অ্যালবাম। গৌরব বলেন, “গানের ঝুড়িতে অনেকগুলো গান জমে আছে। শ্রোতারা যেভাবে গৌরবকে শোনেননি এবার তাই শোনাবো। আমি শহরে বেড়ে ওঠা মানুষ। ফোক গানে আমাকে শ্রোতারা যেমন গ্রহণ করেছেন আমার বিশ্বাস নতুন রূপেও তারা আমাকে গ্রহণ করবেন।”
‘প্রেমের মানুষ’-গানে গৌরবের সঙ্গে বাজিয়েছেন- আহনাফ খান অনিক, ফারশিদ আলম, শারফুদ্দিন রাব্বি, রাহিন হায়দার, স্বায়ন্তন মাসাং, কন্ঠে যুক্ত হয়েছেন সারোয়ার সোহেল। আরও ছিলেন- জান্নাতুল ফিরদৌস আকবর, মেহবুবা মিনহাজ বিপা, নিগার সুলতানা মিমি।
স্টুডিও এলকেজির প্রযোজনায় গানটি ঈদ ঊল আযহার প্রথম দিন প্রকাশিত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।
প্রেমের মানুষ গানের প্রোমো লিংক
https://www.facebook.com/studioLKG/videos/162090343533460/
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments