সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরে ট্রাকে করে চুরির গরু রাজধানীতে নেয়ার সময় সাতটি গরুসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে সদর থানার পুলিশ।
বুধবার (৪ জুন) সকালে পৌরসভার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের কম্পোপুর ঈদগাহ মাঠ এলাকার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জামাল হোসেন এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হানিফ মিয়া।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল আতিক বলেন, ‘গতকাল রাতে জেলা শহর ও মেলান্দহ উপজেলার বিভিন্ন খামার থেকে গরুগুলো চুরি করে ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল চোরচক্র। চোরচক্রের সদস্য সংখ্যা ছিল ৯ জন। রাতভর অভিযান চালিয়ে কম্পোপুরে পুলিশের চেকপোস্টে সাতটি গরুসহ জামাল ও হানিফকে আটক করা হয়। এ সময় আরও সাতজন পালিয়ে যায়।’
তিনি আরও জানান, 'ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। পলাতক চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধার হওয়া গরুগুলো মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও এগিয়ে চলছে।'
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments