বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বামপন্থী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের বিক্ষোভ ও প্রতিবাদের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে সরানো হয়েছে একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের ছবি।
দুপুর থেকেই এ নিয়ে প্রতিবাদ শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় সন্ধ্যায় বামপন্থী নেতাকর্মীরা ’২৪ হারেনি, হেরে যাবে রাজাকার,’ ‘রাজাকারের আস্তানা টিএসসিতে হবে না’, ‘রাজাকার ও স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘নিজামী ও আজাহার, এই বাংলার গাদ্দার’, ‘মা মাটি মোহনা, রাজাকারের হবে না’, ‘রাজাকার ও স্বৈরাচার, এই বাংলার গাদ্দার’—এমন নানা প্রতিবাদী স্লোগান দেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালযের প্রক্টরিয়াল বডির সদস্যরা ছবিগুলো নামিয়ে ফেলেন।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের ছবির প্রদর্শনী করে ইসলামী ছাত্রশিবির। টিএসসি প্রাঙ্গণে আজ থেকে তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়।
রাত ১০.০০ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ জানান, 'আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি। এইমাত্র টিএসসি অঞ্চলে মিছিল শেষ করলাম। আমাদের দাবি কেবলমাত্র যুদ্ধাপরাধীদের ছবি সরানো নয় বরং এই মুহূর্তে ছাত্রশিবিরের গণবিরোধী এই প্রদর্শনী বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদের এই প্রদর্শনী বন্ধের প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়ন করেনি।’
‘বিচারিক হত্যাকাণ্ড’ শিরোনামে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ছবি। তাদের মধ্যে ছিলেন দলটির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। এছাড়া প্রদর্শনীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও প্রদর্শিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘আমরা ছাত্র শিবিরকে বলি যে ছবিগুলো সরাতে হবে। তারা ছবি সরিয়ে নিতে সম্মতি দেয়। পরে আমাদের সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সহায়তায় ছবিগুলো সরিয়ে নেওয়া হয়।’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments