বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ০৬ সেপ্টেম্বর মঙ্গলবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ড. মো. আফজাল হোসেন এবং ইংরেজি ভাষা বিভাগের সমন্বয়ক মো. নবীনুর রহমান বক্তব্য রাখেন। ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মি. বিপুল চন্দ্র দেবনাথ অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব এখন জ্ঞানভিত্তিক অর্থনীতি দ্বারা পরিচালিত হচ্ছে। বিশ্বায়নের এই যুগে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানভিত্তিক অর্থনীতির নেতৃত্ব দিতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থেকে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের ২য় পর্বে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments