পিরোজপুর অফিস: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন এর সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার ২নং ওয়ার্ডের ঝাটকাঠী চিলা শিকদার বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোশারফ সিকদার, মোহাম্মদ হামিদ শিকদার, মোহাম্মদ সত্তার শিকদারসহ বিএনপি, যুবদল, জাসাস, শ্রমিকদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ধানের শীষ গণতন্ত্র, জণগনের অধিকার ও স্বাধীনতার প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জণগণের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন এর পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments