নাটোর প্রতিনিধি: নাটোরর নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় অপর আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রবিবার(২৬ জানুয়ারি) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার ত্রি মোহনী মির্জাপুর সড়কের চৌধুরীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব হাসান শান (১৬) উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু শেখের ছেলে এবং সাদমান সাফাত (১৪) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত সিয়াম (১৪) ওই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা তিনজনই বাসুদেবপুর শ্রী চন্দ্র বিদ্যা নিকেতনের শিক্ষার্থী। সম্পর্কে তারা পরস্পর চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন কিশোর স্কুল শিক্ষার্থী সান, সিয়াম এবং সাফাত মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দিয়ার কাজিপুর থেকে চৌধুরীপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চৌধুরীপাড়া এলাকার কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক বাড়ির পাকা দেয়ালের সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানকে মৃত ঘোষণা করে। এ সময় গুরুতর আহত সিয়াম এবং সাফাতকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে সাফাত ও মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এ পর্যন্ত দুই শিক্ষার্থী মারা গেছে বলে জানতে পেরেছি। তারা কেউ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেননি। হাসপাতালে নেওয়ার পরেই মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments