ডেস্ক রিপোর্ট: পবিত্র ইদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার, ৭ মে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ইদের আগে ২৩ ও ২৪ মে শনি ও রোববার অফিস খোলা থাকবে।
একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালার উদ্যোক্তা স্থানীয় সরকার বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নীতিমালার মূল উদ্দেশ্য হলো পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা বাড়ানো। সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেটের সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা হবে। নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে কার্যকর ব্যবস্থাপনা মডেল ও অর্থায়ন নিশ্চিত করা এবং নীতিমালা বাস্তবায়ন পর্যবেক্ষণ ও যুগোপযোগী করার ব্যবস্থা রাখা হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের সচেতনতা গড়তে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করবে। ভৌত অবকাঠামো প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সব টয়লেটে বর্জ্য সংরক্ষণের জন্য সেফটি ট্যাংক নির্মাণ করতে হবে, যাতে নদী, খাল-বিল বা জলাশয়ে বর্জ্য পড়ে পানি দূষণ না হয়।
টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিয়ে জনসচেতনতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে। স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য আলাদা পাবলিক টয়লেট স্থাপন করবে। নীতিমালা বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। এসব বিষয় অন্তর্ভুক্ত করে খসড়া নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments