এসএম মোজাম্মেল হক:
বরিশালে কথ্যভাষায় কিছু শব্দ ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। যা বাংলাদেশের বাংলা অভিধানেও স্থান পেয়েছে। এই শব্দগুলো একান্তই বরিশাল এলাকার মানুষের মুখের কথা। এ পর্বে যে আঞ্চলিক শব্দগুলো দেয়া হলো তা মূলত বরিশালের উজিরপুর উপজেলা থেকেই সংগৃহিত।
টেক্কা (তাসের টেক্কা, পাল্লা দেওয়া-‘মোর সাথে পাল্লা দিতে চাস?’) টিহা (লোহার দা-কাঁচিতে ধারালো একটা অংশ ব্যবহার করা হয়), টিগিট (টিকিট), টেংরি (গাছের নতুন শাখা, হাত-পা ভেঙে দেয়া-‘মোর সাথে পাঙা লইসনা কইলাম, তোর টেংরি ভাইঙ্গা দিমুনি’) টংঘর/টোঙ (খেতের মধ্যে /পাশে পাহারার ছোট ঘর), টনটন করা (ব্যথা করা), ট্যাঁডা (মাছ মারার অস্ত্র), টিসকারী (টিপ্পনি), টাহা (টাকা), টাহি (টাকি মাছ), টরহি (নারিকেলের ছোট অবস্থা, বন্দরের নাম), টাউক্কা (টাক মাথা)।
ঠোঙ্গা (কাগজের ঠোঙ্গা), ঠাহর (চোখে দেখা), ঠোনহা (গালে টোকা বা হালকা ঘুষি মারা), ঠুড্ডা (কাঁচা কথার লোক),
ঠাহুর (ঠাকুর), ঠাডা (বজ্রপাত), ঠোঙ্গা (কাগজের বাক্স), ঠিহা (চুক্তিবদ্ধ), ঠনঠন (শূন্য), ঠাশি খাওয়া/দেওয়া (নাজেহাল করা, ঘাড় নোয়াইয়া চেপে ধরা)।
বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শব্দগুলো সংগ্রহ করেছেন এসএম মোজাম্মেল হক, হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল। সংগ্রহের তারিখ-২০২৩।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments