ডেস্ক রিপোর্ট: আগামী নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পুরো মাসজুড়ে কর অঞ্চলগুলোতে করমেলার ন্যায় করদাতাদের সেবা গ্রহণ ও আয়কর বিবরণী দাখিলের সুবিধার্থে সেবা প্রদান করা হবে।
বুধবার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যমান বৈশ্বিক কোভিড পরিস্থিতিতে আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সকল কর অঞ্চলে বিগত বছরের ন্যায় মেলার পরিবেশে নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা প্রদান করা হবে। কর সংস্কৃতি বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নভেম্বর মাস ব্যাপি করসেবা প্রদানের ব্যাপক কর্যক্রম গ্রহণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৭০ টাকা, যা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। আজ শুক্রব ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
সব মন্তব্য
No Comments