স্টাফ রিপোর্টার: এ প্রজন্মের তরুণ অভিনয়শিল্পী সকাল রাজ। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান তিনি। প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমার নাম ‘আতরবিবিলেন’। সম্প্রতি সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।
প্রথম সিনেমা নিয়ে অনুভূতি জানিয়ে সকাল রাজ বলেন, এত তাড়াতাড়ি সিনেমায় অভিনয় করব কখনো চিন্তাও করিনি। ভেবেছিলাম আরও কিছু সময় নিয়ে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেই সিনেমায় আসব। কিন্তু আতরবিবিলেন সিনেমার গল্পটা আমাকে এতটাই টেনেছে যে গল্পটা শুনেই আর লোভ সামলাতে পারিনি। এই সিনেমায় যদি অভিনয় না করতাম হয়তবা আমার জীবনের একটা অপ্রাপ্তি থেকে যেত।
সকাল রাজ আরো বলেন, সিনেমার চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি বাকিটা আমার দর্শকরা সিনেমা হলে দেখে বলতে পারবে।
অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এমন প্রশ্নের জবাবে সকাল রাজ বলেন, নায়ক হতে নয়, একজন ভালো অভিনেতা হতে আমি সিনেমা জগতে এসেছি। গল্প পছন্দ হলে যে কোনো চরিত্রে অভিনয় করতে আগ্রহী।
আসছে ঈদে সিনেমাটি মুক্তি প্রসঙ্গে সকাল রাজ বলেন, অসাধারণ সামাজিক গল্পের এই সিনেমাটি পুরো পরিবার নিয়ে দেখার মতো। আশা করি, দর্শক নিরাশ হবেন না। সকলকে সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখার অনুরোধ থাকবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন সিনেমাটির শুটিং হয়েছে।
সিনেমাতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। এছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সীমান্ত প্রমুখ।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments