স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।
কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সচিব। ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল ২০২৬ থেকে, যা চলে ২০ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের ধারাবাহিকতা রক্ষা করেই এবার ফল প্রকাশ করা হচ্ছে। ফল প্রকাশের দিন সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd -এ বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। এছাড়া মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
উল্লেখ্য, এর আগে ২০ জুলাই ফল প্রকাশের একটি সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্তভাবে ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হলো। ফল প্রকাশের পরপরই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments