ডেস্ক রিপোর্ট: ঢাকায় এসেই গানবাংলা টেলিভিশন তথা টিএম নেটওয়ার্ক এর প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। বিদায়বেলায় গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নির আতিথেয়তায় গানবাংলা পরিবারের শিল্পীদের সঙ্গে গান আড্ডায় মেতে বাংলাদেশ ভ্রমণটা স্মরণীয় করে গেলেন স্বস্তিকা।
বললেন, “এবার এসে বুঝলাম বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে। এখানে আসার পর থেকেই অপেক্ষা করছিলাম কবে এই গান আড্ডাটায় উপস্থিত হবো। যাওয়ার আগে অবশেষে তা ঘটলো। আমি সত্যিই কৃতজ্ঞ, অভিভূত।”
ফারজানা মুন্নি বলেন, “স্বস্তিকা আমাদের অতিথি, শিল্পী হিসেবে তিনি যেমন ভালো, মানুষ হিসেবেও তাকে দারুণ লেগেছে। অভিনয়ের পাশপাশি তার গান শুনেও মুগ্ধ হয়েছি। আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে গানবাংলার জন্য তার একটি গান আমরা রেকর্ড করবো।”
সংগীত পরিচালক তাপসের সঞ্চালনায় গান আড্ডায় উপস্থিত ছিলেন কিংবদন্তি ব্যান্ড তারকা হামিন আহমেদ, সংগীত পরিচালক ইবরার টিপু, শিল্পী ঐশী, পারভেজ, লুইপা, সাব্বির, রেশমি মির্জা, শামিম, পূজা, তূর্য, নাবিলা এবং প্রত্যয় খান। গানবাংলা টেলিভিশনের জনপ্রিয় এই লাইভ গান আড্ডায় উপস্থিত হয়ে নেচে-গেয়ে মেতে উঠতে দেখা গেছে স্বস্তিকাকে। হামিন আহমেদের কণ্ঠে মাইলসের “নি:স্ব করেছো আমায়” গানটি শুনে স্মৃতিকাতরতায় ভাসেন তিনি।
সবশেষে, ফারজানা মুন্নির হাতের ইলিশ, চিংড়িসহ দেশিয় ঐতিহ্যবাহী নানা খাবারে আপ্যায়িত হন স্বস্তিকা ও উপস্থিত শিল্পীরা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রিত অতিথি হয়ে ঢাকায় এসেছিলেন স্বস্তিকা মুখার্জী।
বাংলাদেশে দর্শকদের ভালোবাসা ও নানা সুখস্মৃতি নিয়ে ২৬ জানুয়ারি দেশে ফিরে গেলেন তিনি।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments