আহাছানুল মতিন নান্নু। , বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ হয়।
উপজেলার ৪৫টি কেন্দ্রে দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সব বয়সী ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণ শেষে নির্বাচন কর্মকর্তারা ব্যালট গণনার প্রস্তুতি নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে এখন ভোট গণনা কার্যক্রম চলছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বোচাগঞ্জে মোট ভোট কাস্ট হয়েছে প্রায় ৭৫.৩০ শতাংশ।
বোচাগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং নিয়ম মেনেই গণনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments