পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে চোরাইপথে ভারত থেকে আনা ৫টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে একই দিন সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির আওতাধীন মোমিনপাড়া সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে জব্দ করে বিজিবি।
জানা যায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযান অব্যাহত আছে। এরি প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মোঃ রহমতুল কবির এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫২/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তের মোমিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ভারত থেকে বাংলাদেশে চোরাই পথে আনা চোরাচালানকৃত ভারতীয় ৫টি গরু আটক করে জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানানো হয়। জব্দকৃত ভারতীয় ৫টি গরুর সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত সহ অবৈধ চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে গরুগুলোকে আটক করে জব্দ করা হয়েছে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments