রংপুর অফিস: বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে রংপুর বিভাগ বাঙলা মূকাভিনয় উৎসব রোববার (১৮ জুন) সন্ধ্যায় রংপুর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। মাইম আইকন কাজী মশহুরুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা ও বাঙলা মূকাভিনয় সংগঠক সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ আয়োজনে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সভাপতি নাট্যজন বিপ্লব প্রসাদ ও সাধারণ সম্পাদক গণসঙ্গীতশিল্পী মাজেদুর রহমান ঝন্টু, জাতীয় কবিতা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি কবি মনজিল মুরাদ লাভলু ও রংপুর পদাতিকের সভাপতি নাট্যজন বিজয় প্রসাদ তপু। স্বাগত বক্তব্য দেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের সম্পাদক ও পরিচালক রিজোয়ান রাজন।
আলোচনা পর্ব শেষে এ উৎসবের অন্যতম সংগঠক, মুক্তবিহঙ্গ মূকাভিনয় সংগঠনের প্রধান রবিউল আলম রবিকে ‘বাঙলা মূকাভিনয় সংগঠক সম্মাননা’ দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে মূকাভিনয়শিল্পী মাহবুব আলমের নেতৃত্বে শব্দজট শিরোনামে উদ্বোধনী মূকাভিনয় পরিবেশন করা হয়। উৎসবের মূল আয়োজনে যাদের মূকাভিনয়ে মুখর হয়েছিল মঞ্চ সে দল ও প্রযোজনাগুলো হল প্যান্টোমাইম মুভমেন্টের ‘নদী, মাছ ও একজন হরিশঙ্কর, রংপুর পদাতিকের ‘তোতা কাহিনী’, মুক্তবিহঙ্গের ‘ভাষণে অনুপ্রেরণা’, নন্দন মূকাভিনয় ও অভিনয় স্কুলের ‘ছায়া মানব’, মিরর মাইম থিয়েটারের ‘একটি ঘুড়ির আকাশ’ এবং সবশেষে রংপুর পদাতিক ও মুক্তবিহঙ্গের যৌথ প্রযোজনা ‘দুখীর ঈদ আনন্দ’ পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শেষ হয়। ১৭ ও ১৮ জুন দুই দিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বাঙলা মূকাভিনয় কর্মশালা হয়। উৎসব মঞ্চে কর্মশালার শিক্ষার্থীদের সনদ দেয়া হয়। উৎসব ও কর্মশালা আয়োজনে ব্যবস্থাপনায় ছিল মুক্তবিহঙ্গ ও রংপুর পদাতিক এবং সার্বিক সহযোগিতায় ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখা।
উল্লেখ্য, এটি বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের দ্বিতীয় উৎসব। প্রথমটি অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে। গবেষণা কেন্দ্রটি গত বছর ঢাকায় প্রতিষ্ঠার পর থেকে দেশের মূকাভিনয়ের নিজস্বতা নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সাংস্কৃতিক ধারাবাহিকতায় হাজার বছরের ঐতিহ্য ধারণ করে মূকাভিনয়ের রূপ-রীতি নির্মাণের গুরু দায়িত্ব পালন করছে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র। আশার কথা হল, ইতিমধ্যেই দেশের মূকাভিনয়ে তার প্রভাব পড়তে শুরু করেছে ও চর্চার পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামীতে সকলের সহযোগিতায় এ আয়োজন আরো ব্যাপকতা পাবে- এটাই সকলের প্রত্যাশা।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments