রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ উদারতা ও মানবিকতায় যেন পিতা সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের প্রতিচ্ছবি। বাবার মত মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। সৈয়দ শহীদুল হক জামাল আমৃত্যু দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সুখ-দুখের ভাগিদার ছিলেন। যেকোন বিপদে তিনি তাদের পাশে ছায়া হয়ে দাঁড়াতেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও প্রভাবশালী রাজনীতিক হওয়ার সুবাদে তিনি জীবদ্দশায় হাজারো জনকে চাকরি দিয়েছেন, অসুস্থজনকে করিয়েছেন সুচিকিৎসা। বাবার সেই সব মানবিক গুনাবলীই কনিষ্ঠ ছেলে ব্যারিষ্টার সাইফের মাঝে শতভাগ বিরাজমান রয়েছে। সম্প্রতি বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিত্র শিল্পি মীর সহিদুল ইসলাম তার নিজ কর্মস্থলে এক ভয়াবহ দূর্ঘটনায় হাত বিচ্ছিন্ন প্রায় হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিলেন। এ খবর পেয়ে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার উদ্যোগ নেন ব্যারিষ্টার সাইফ। সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে নিতে না পেরে তাকে বিকল্প ব্যবস্থায় দ্রুত ঢাকায় নিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যয় করে বাংলাদেশে সম্ভব সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করে তোলেন। স্থানীয় সংসদ সদস্য মো. শাহেআলম ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকও মীর সহিদুল ইসলামকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার ¯িœগ্ধ শীতের সাঁঝের বেলায় তাকে দেখতে বানারীপাড়া পৌর শহরের মীর বাড়িতে গিয়েছিলাম। গিয়ে তাকে জায়নামাজে নামাজরত দেখে অবিভূত হই। নামাজ শেষে তিনি আমাকে দেখে আবেগাপ্লুত হয়ে বলেন,মহান আল্লাহর অপার কৃপায় ব্যারিষ্টার সাইফ ও তার পরিবারের অকৃপন মানবিক সহায়তায় এবং সকলের দোয়ায় আমি এখন সুস্থ হওয়ার পথে। কায়মনোবাক্যে প্রার্থণা করে তিনি কৃতজ্ঞচিত্তে আরও বলেন, মহান আল্লাহ যেন সাইফ ও তার পরিবারকে সর্বদা হেফাজতে রাখেন এবং মানব কল্যাণে আমৃত্যু কাজ করে যাওয়ার তওফিক দান করেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments