পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস :
রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে হেরোইন, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার রাত ৭টার দিকে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর ও চারঘাট এলাকা থেকে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর আব্দুল্লাহ (৩০) ও নাটোর কুড়িয়াপাড়া এলাকার আকাশ হাসান (২১)। আব্দুল্লাহ গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ মলেপাড়ার শীষ মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,রাজশাহী র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকা এক মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ওই দল ঘটনাস্থলে পৌছে সন্দেহভাজন হিসাবে আব্দুল্লাহকে গ্রেফতার করে।
পরে তার কাছে তল্লাশী চালিয়ে তিনশগ্রাম হেরোইন উদ্ধার হয়।আব্দুল্লাহর বিরুদ্ধে ইতোমধ্যে মাদক মামলায় চিরাধীন রয়েছেন। আব্দুল্লাহকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রাত ১০টার দিকে চারঘাট থানাধীন জয়পুর নামক এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আকাশ হাসানকে গ্রেফতার করা হয়। আকাশকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments