কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: মাত্র কয়েক বছর আগেও পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন এলাকার খাল-বিলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হাজার হাজর শাপলা ফুল। এমন নয়নাভিরাম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যেত সকলের। এখন গ্রামের পর গ্রাম ঘুড়লেও এর দেখা মিলছেনা। তবে পরিবেশবিধরা বলেছেন জমিতে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করায় ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে শাপলা ক্রমশই কমে যচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাল,বিল ও জলাশয়ে প্রাকৃতিকভাবেই জন্মাতো এগুলো। শাপলার বেশ কয়েকটি জাত রয়েছে। এরমধ্যে লাল ও সাদা রংয়ের শাপলার পুষ্টিগুণ সমৃদ্ধ থাকায় খাদ্য উপকরণ হিসেবে দেশব্যাপী প্রচুর চাহিদা রয়েছে। একসময় এলাকার মানুষ এর ফল দিয়ে সুস্বাদু খৈ ভাজতো। তবে লাল রংয়ের শাপলা ঔষধি কাজে ব্যবহৃত হয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় চুলকানী ও রক্ত আমাশয়ের জন্য বেশ উপকারী বলে অনেকেই জানিয়েছেন।
এলাকার বয়স্করা জানান, সাদা ফুল বিশিষ্ট শাপলা সবজি হিসেবে ও লাল রঙের শাপলা ওষুধিগুণে সমৃদ্ধ বলে পরিচিতি রয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনে মানুষের প্রয়োজনে আবাদি জমি ভরাট করে বাড়ি, পুকুর, মাছের ঘের বানানোর ফলে প্রাকৃতিকভাবে শাপলা জন্মানোর জায়গাও কমে গেছে।
স্থানীয় শিক্ষক মুজিবুর রহমান জানান, বেশ কয়েক রংয়ের শাপলা রয়েছে। এর মধ্যে লাল ও সাদা ফুল বিশিষ্ট শাপলা সবজি হিসেবে ভোজন রসিকরা খায়। বর্তমানে খাল-বিল ও জলাশয় ভরাটের কারণে শাপলা কমে গেছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াল্ড কনসার্ন কলাপাড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজিব বিশ্বাস জানান, জমিতে উচ্চ ফলনশীল জাতের চাষাবাদের কারণে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ, জলবায়ু পরিবর্তন, খাল-বিল ও জলাশয় ভরাটের কারণে শাপলা আজ হারিয়ে যেতে বসেছে।
উপজেলা কৃষি অফিসার এ আর সাইফুল্লাহ সংবাদিকদের জানান, খাল-বিল ও আবদ্ধ জলাশয়গুলো দিন দিন শুকিয়ে যাওয়াসহ পানিতে লবনাক্ততার পরিমান বৃদ্ধির কারনে শাপলার বংশ বিস্তার দিন দিন কমে যাচ্ছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments