ডেস্ক রিপোর্ট: রোজা উপলক্ষ্যে ১ টাকায় বাইক জেতার সুযোগসহ বিভিন্ন অফার দিচ্ছে বৈশ্বিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ক্রেতাদের জন্য আকর্ষণীয় এই অফারের নাম দেয়া হয়েছে ‘১ টাকা মিরাক্যাল মোমেন্টস'। এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত এই অফারটি চলবে।
এই অফারের আওতায় যেকোনো একটি রিভো ইলেকট্রিক বাইক কিনলে তিনটি স্ক্র্যাচ কার্ড পাবেন ক্রেতা। যেখানে ১ টাকায় রিভো এ১০ বাইক জেতার সুযোগ পেতে পারেন গ্রাহক। এছাড়াও রয়েছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা স্মার্টওয়াচ, টিডব্লিউএস এয়ারবার্ডসসহ আরো অনেক পুরস্কার জেতার সুযোগ।
এছাড়াও রিভো বাইক কিনতে কোনো বন্ধু-স্বজনকে রেফার করলে রেফারকারী ব্যক্তিও একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। যেখানে তিনি ৫০০০ টাকার স্বপ্নের গিফট ভাউচার জেতার সুযোগ পাবেন। এছাড়াও শোরুম পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও বিশেষ আর্কষণ রেখেছে রিভো। রিভো যেকোনো শোরুম পরিদর্শন করে রিভোর ইনস্ট্রাগ্রাম, টিকটক ও ইউটিউবে লাইক ও ফলো দিয়ে আকর্ষণীয় এই পুরস্কার পেতে পারেন পরিদর্শনকারী ব্যক্তি।
দেশব্যাপী রিভোর যেকোনো শোরুম থেকে রোজার এই অফারটি নিতে পারবেন গ্রাহকরা। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন: www.revoo.com.bd
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
সব মন্তব্য
No Comments