বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন স্থগিত করার দাবিতে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির পদ বঞ্চিত ও ত্যাগী নেতাদের উদ্যোগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে মধ্যবাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,
সাবেক সদস্য সচিব আবদুল কাইয়ুম, সাবেক যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান উজ্জল, পৌর বিএনপির সবেক সভাপতি হাফিজুর রহমান ফিরোজ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল সাফি লিপন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অনিয়মতান্ত্রিকভাবে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের পাঁয়তারা চলছে। তৃণমূলের মতামত উপেক্ষা করে আগামি ১৮ ফেব্রুয়ারি সম্মেলন করার চেষ্টা করা হচ্ছে। তাই ১৮ তারিখের সম্মেলন স্থগিত করে সকলের মতামতের ভিত্তিতে যোগ্য ও ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
প্রতিবাদ সভায় বিভিন্ন ইউনিয়নের সাবেক ও পদ বঞ্চিত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments