নির্বাচনের পর আমাদের কথা আর কাজে মিল থাকবে: তাসলিমা আখতার
স্টাফ রিপোর্টার: ঢাকা ১২ আসনে গণসংহতি আন্দোলন-জিএসএ মনোনীত মাথাল মার্কার প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, জনগণের দাবি-দাওয়াগুলো পূরণ করতে আমরা জনগণকে সাথে নিয়েই কাজ করবে। নির্বাচনের পর আমাদের কথা আর কাজে মিল থাকবে। আমরা সকল নাগরিকের মর্যাদাশীল জীবন নিশ্চিতে কাজ করতে চাই।
আজ শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ বিকেলে নির্বাচনী পদযাত্রার শুরুতে বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, টাকার খেলা কিংবা পেশিশক্তি দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। কথার ফুলঝুড়ি দিয়ে লোক ভোলাতে আমরা নির্বাচনী লড়াই শুরু করিনি। জনগণের চাহিদাগুলো আমরা শুনছি।
আজ বিকেলে রাজধানীর পান্থকুঞ্জ থেকে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নেন ঢাকা-১২ আসনের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, গণসংহতি আন্দোলন-জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নেতা অপরাজিতা চন্দ, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ সহ জিএসএর নেতাকর্মীবৃন্দ এবং তাসলিমা আখতারের শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা।
গণসংহতি আন্দোলনের নির্বাচনী প্রতীক মাথাল, ব্যানার, ফেস্টুন-সজ্জিত বর্ণাঢ্য পদযাত্রা নিয়ে তাসলিমা আখতার পান্থকুঞ্জ পার্ক থেকে বাংলামোটর ও মগবাজার হয়ে হাতিরঝিল থানার মধুবাগ মাঠে পূর্ব নির্ধারিত নির্বাচনী সমাবেশে পৌঁছান বিকেল ০৪:৩০টায়। সেখানে সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, নির্বাচনী জনসংযোগ চালানোর সময় আমাদের ঢাকা ১২-র নাগরিকরা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন, এখানে প্রত্যেকটা জায়গা চাঁদাবাজি, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। প্রত্যেকটা জায়গায় মাদকের ব্যবসা চলছে যাতে করে আমাদের তরুণরা মাথা উঁচু করতে না পারে, যাতে আমাদের তরুণরা—সে শ্রমিক হোক, সে কৃষক হোক, সে মধ্যবিত্ত হোক—সে যাতে এই দেশের শাসকদেরকে কোনো প্রশ্ন করতে না পারে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে না আনতে পারে—সে কারণে আজকে বাংলাদেশের তরুণদেরকে একটা মোহাচ্ছন্ন অবস্থায় মাদকাসক্তির মধ্যে রাখার জন্য নানান প্রচেষ্টা চলছে। আমরা এর বিরুদ্ধে দাঁড়াতে চাই।
তিনি বলেন, আজকে বেকার হয়ে তরুণ সমাজ নানান রকম বিপদগ্রস্ত হচ্ছে এবং এই বিপদের হাত থেকে তরুণদেরকে রক্ষা করার জন্য, কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য, বিনিয়োগ বৃদ্ধি করার জন্য আমাদের নির্বাচনের পথে যাওয়া ছাড়া কোনো পথ নাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন মিলে এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদেরকে কথা দিয়েছেন। আমরা জানি না তারা কথা কতটুকু রাখতে পারবেন। কিন্তু আমাদের ভরসা হচ্ছে জনগণ। আমরা ভরসা করতে চাই জনগণের উপর। আমরা ভরসা করতে চাই ঢাকা ১২-র অধিবাসীদের ওপর যাদের হাতেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments