ডেস্ক রিপোর্ট: গবেষক, কবি, লেখক ও বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজের ৫০তম জয়ন্তী পালিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় মুক্তভাষ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা ও ‘দীপ্র পঞ্চাশৎ’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. নেহাল করিম, ড. মোঃ হাসান কবীর, ডা. কে এম মুজাহিদুল ইসলাম, ড. মোঃ আমিনুর রহমান সুলতান ও জনাব নীতিশ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। সূচনা বক্তব্য রাখেন ড. মুহাম্মদ মোজাম্মেল হক, ধন্যবাদ জ্ঞাপন করেন ড. আবু ইসহাক হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক মনি হায়দার।
বাংলা একাডেমির কর্মকর্তা ফারহানা নিপার গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কবিতা আবৃত্তি করেন বাংলা একাডেমির পরিচালক ও বিশিষ্ট ড. শাহাদাৎ হোসেন নিপুসহ অনেকে। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি ও সম্পাদকসহ সদস্যবৃন্দ, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সদস্যবৃন্দ। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানের লেখক ও সাহিত্যিকবৃন্দ।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments