ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ সাধারণ মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দলটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহবায়ক অ্যাড. আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।
বহিষ্কৃত বিএনপি নেতা নাসির মুন্সী বলেন, আমি দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। দলের দুঃসময়ে আওয়ামীলীগের যোগ দিয়ে স্বার্থ হাসিল করেছে এমন একটি কুচক্রিমহল তার ব্যাপারে ষড়যন্ত্র করে জেলা নেতাদের ভুল বুঝিয়ে এমনটি করেছে। আমি এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নিতে আবেদন করব।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments