সিলেট অফিস: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (বিকাল ৫টা) নগরীর রিকাবীবাজারস্থ সিলেট স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে লাল বাটন চাপার মাধ্যমে ট্রফি ও লোগো উন্মোচন করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোর ক্রীড়াবিদদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম। একই সময়ে দেশের বিভিন্ন জেলা স্টেডিয়াম থেকেও খুদে খেলোয়াড়রা ভার্চুয়ালি যুক্ত ছিলেন এ আয়োজনে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সরকারের এই নতুন উদ্যোগের লক্ষ্য হলো দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অনুসন্ধান কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় পর্যন্ত এই কার্যক্রম বিস্তৃত করা হয়েছে।
বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা, বাছাই করা এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর, আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments