স্টাফ রিপোর্টার: দেশের ক্রমবর্ধমান মৎস্যসম্পদ ও অমূল্য জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী। তিনি বলেছেন, দেশের নদ-নদীসহ মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কমছে। ২০১৬-১৭ অর্থবছরে ইলিশের উৎপাদন ২৫ ভাগ বৃদ্ধি পেলেও ২০২৩-২৪ অর্থবছরে তা প্রায় ৮ ভাগ কমেছে। এর অন্যতম কারণ উপকূলজুড়ে কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, বেহুন্দি জাল ও মশারি জালসহ বিভিন্ন অবৈধ জালের নির্বিচার ব্যবহার।
আজ বুধবার শেকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ‘অবৈধ জাল বন্ধ কর, মৎস্যসম্পদ রক্ষা কর’ শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি কামরুল ইসলাম সজলের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ‘প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির’ মুখপাত্র ইবনুল সাঈদ রানা, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন প্রমূখ।
সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে সহকারি অধ্যাপক মীর মোহাম্মদ আলী দেশের মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদের গবেষণা তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের প্রায় ১২ শতাংশ মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল। দৈনন্দিন প্রাণিজ আমিষের চাহিদার প্রায় ৬০ শতাংশই আসে মাছ থেকে। তবে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, কারেন্ট জালসহ বিভিন্ন বিধ্বংসী ও অবৈধ জালের নির্বিচার ব্যবহারের ফলে পোনামাছ ও ডিমওয়ালা মা মাছ প্রতিনিয়ত নিধন হচ্ছে। একইসঙ্গে নষ্ট হচ্ছে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র এবং জলজ জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। সরকার অভিযান পরিচালনা করলেও মাঠ পর্যায়ে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়নি। এই সংকট উত্তরণে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার সুপারিশ করেছেন তিনি।
গবেষণা প্রবন্ধে মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে জাতীয় পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১০দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচিগুলো হচ্ছে, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা ও অভিযোগ দাখিলের জন্য হটলাইন চালু, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, জেলেদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত ও নজরদারি জোরদার, জাল প্রস্তুতকারক ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কর্মসূচি গ্রহণ, মাঠ পর্যায়ে নদী ও মৎস্য রক্ষা কমিটি গঠন, সরকার ও নাগরিক সমাজের উদ্যোগ ক্যাম্পেইন এবং ‘অবৈধ জাল বিরোধী সপ্তাহ’ পালন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments