নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চলতি অর্থবছরে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ এবং তাদের পরিবারের সদস্যদের `ক্রীড়া ভাতা' এবং ক্রীড়ানুরাগী শিক্ষার্থীদের `ক্রীড়া শিক্ষা বৃত্তি' প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একইসাথে অসুস্থ ও অসচ্ছল ক্রীড়াবিদদের চিকিৎসা ও আর্থিক সহায়তা অনলাইন মাধ্যমে সরাসরি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইন মাধ্যমে এই সেবা চালু হওয়ার ফলে প্রকৃত সুবিধাভোগী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা সরাসরি এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রাপ্য আর্থিক সহায়তা ও অনুদান পেয়ে যাবেন। এর ফলে স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, আল আমিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু প্রমুখ।
চলতি দফায় নড়াইল জেলা থেকে মোট ৮৩ জন ক্রীড়াবিদ ও শিক্ষার্থীকে অনলাইন প্রক্রিয়ায় সর্বমোট ৬৪ হাজার টাকা আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ...
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
সব মন্তব্য
No Comments