ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটে সুপার লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১ রানে হারালো আবাহনী লিমিটেড।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আবাহনী। প্রথমে ব্যাট করে ৫ বল বাকী রেখে ১৩০ রানে অলআউট হয় গাজী গ্রুপ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন সৌম্য সরকার। আবাহনীর মোহাম্মদ সাইফুদ্দিন ৪টি ও মেহেদি হাসান রানা ৩টি উইকেট নেন।
জবাবে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী। তবে এক প্রান্ত আগলে আবাহনীকে লড়াইয়ে রাখেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত।
তবে ১৯তম ওভারের পঞ্চম বলে আউট হন শান্ত। তখন আবাহনীর জিততে ৭ বলে ১৩ রান দরকার ছিলো।
শেষদিকে পেসার রানা ২টি চারে ৩ বলে ৯ রান করেন। শেষ পর্যন্ত ১ বল বাকী রেখে জয় পায় আবাহনী। ৪৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করে সেরা খেলোয়াড় হন শান্ত।
এই জয়ে ১৩ খেলা শেষে ২০ পয়েন্ট আবাহনীর। ১২ খেলা শেষে ১৪ পয়েন্ট গাজীর।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস শুরু হচ্ছে। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ™ আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নদের মধ্যকার বার্ষিক লড়াই ক্যাম্পেওনেস কাপে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির জয়ে বড় ...
ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত ৩১ আগস্ট। সেই হিসেবে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই জাতীয় দলে তার শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আলবিসেলেস্তে জার্সিত ...
স্টাফ রিপোর্টার: নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments