বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে আজ ০৯ সেপ্টেম্বর শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক নাসরীন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ব্যক্তি পর্যায়ে সুন্দর দৃষ্টিভঙ্গী ও মূল্যবোধ পোষণ করলেই পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব। সুন্দর দৃষ্টিভঙ্গী শেখা ও চর্চার জন্য পরিবার সবচেয়ে উত্তম স্কুল উল্লেখ করে তিনি বলেন, শৈশব থেকেই শিশুদের মাঝে এ ধরণের অভ্যাস গড়ে তুলতে পিতা-মাতা, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কাজ করার জন্য উপাচার্য শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন, পোষ্টার এবং প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পুরস্কার বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments