ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুর ভাঙ্গায় চেতনানাশক স্প্রে ছিটিয়ে চুরির ঘটনা ঘটেছে।
আজ দুপুরে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিল্লাল মাতুব্বরের বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া আলাল মাতুব্বরের বাসায় এই দুর্র্ধষ চুরির ঘটনা ঘটে।
এই বিষয়ে আলাল মাতুব্বর জানান, প্রতিদিনের ন্যায় আমি সকালে কাজের জন্য বাসা থেকে বের হয়ে যাই। এসময় আমার স্ত্রীও আমার এক সন্তানকে নিয়ে কোচিংয়ে যায়। বাসায় আমার আরেক মেয়ে রিদিতা ছিল। চোরের দল বাসার দরজা নক করে আমার মোবাইল নাম্বার চায় আমার মেয়ে রিদিতার নিকট। আমার মেয়ে দরজা খুলে মোবাইল নাম্বার বলতে বলতে চোরের দল আমার মেয়ের চোখে মুখে অজ্ঞানের ওষুধ স্প্রে করে। আমার মেয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে পরেছিল।
চোরের দল ঘরে থাকা এক লক্ষ বাইশ হাজার টাকা, স্বর্ণালংকার সহ বেশ কিছু দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। আমার স্ত্রী কোচিং থেকে ফিরে মেয়েকে ফ্লোরে পয়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে মেয়েকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছে নির্দিষ্ট একটি সময় পর আমার মেয়ের জ্ঞান ফিরবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেছেন, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments