বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ আলমগীর (৩৫) নামের একজনকে আটক করেছে বাগাতিপাড়া থানা পুলিশ। আলমগীর
উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া হাজামপাড়া গ্রামের মকছেদের ছেলে। সোমবার তাকে আটক করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায় ,শনিবার দুপুরে প্রতিবেশি অভিযুক্ত আলমগীরের মেয়ের সাথে খেলার ছলে তার বাড়িতে যায় ওই শিশুটি। ভ্যান চালক আলমগীর বাড়িতে এসে তার মেয়ের সাথে খেলতে দেখে শিশুর হাত ধরে নিজ ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করে বিভিন্ন ভয়ভীতি সহ হত্যার হুমকি দেয় অভিযুক্ত।
অভিযুক্ত আলমগীরের ছোট ভায়ের বউ
বিষয়টি টের পেয়ে ঘরে ডুকে শিশুটিকে বকাঝকা দেয়। শিশুটি বাড়ি গেলে তাকে বকা ঝকার কারন জানতে চাইলে ঘটনাটি খুলে বলে তার মাকে। এঘটনায়শিশুর মা সোমবার বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, শিশুর মায়ের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্ত আলমগীরকে আটক করা হয়েছে। আটককৃতকে আগামীকাল মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments