স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার (২৬ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৯৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮৫টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮০টি মামলা করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২২৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩৩টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৮৪টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় ২৫৫টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ১৬৮টি যানবাহন রেকার করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments