আব্বাস আলী তালুকদার:
বরিশালের কথ্য ভাষার অনেক শব্দের বানান, বাচনভঙ্গি, উচ্চারণে অন্য এলাকার থেকে একটু পার্থক্য পরিলক্ষিত হয়। অনেক শব্দ হুবহু অন্য জেলার শব্দের সাথে মিল রয়েছে।
বরিশাল জেলার অন্যতম ঐতিহ্যবাহী উপজেলা উজিরপুর। এখানের মানুষজন যখন একান্তে নিজেদের মধ্যে কথা বলে থাকেন তখন একেবারে গ্রাম্য ভাষারই মাটিমাখা গন্ধ পাওয়া যায়।
এখন ২০২৪ সাল। নগর সভ্যতার আঘাতে হারিয়ে যেতে বসেছে সেই মাটিমাখা কথ্য ভাষার শব্দ ও লোককথা।
তারপরও একেবারে গ্রামের মধ্যেই যাদের গণ্ডি সেসব মানুষের কাছ থেকে কিছু শব্দ সংগ্রহ করা হয়েছে।
আজকের বর্ণ এ, ঐ।
#এ #
এইততারা=এইমাত্র, এতকুন= এতক্ষণ, এম্মে= এইদিকে, এহানে= এখানে, এহিনদা= এখান দিয়া, এ্যাকচোডে= এক সাথে, এ্যাকছের= পুরোপুরি, এ্যাক্কারে= পুরোপুরি, এ্যাতফোর/এ্যাতপোর= এত বড়, এ্যাত্তোহানি= অনেক, এ্যানবি= ইয়া নাবি, এ্যাম্মে= এমনি, এ্যালহা/এ্যাল্লা= একলা, এ্যাহাচালা=মূল ঘরের সাথে একচালা ঘর বা বারান্দা, এ্যাহাবি= ইয়া হাবিব
ঐ...
ঐয়া= ওটা, ঐহানে=ঐখানে/ওখানে।
সংগ্রহকারী: আব্বাস আলী তালুকদার
সংগ্রহস্থান : হস্তিশুন্ড, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময়: ২০২৪ সাল
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments