ডেস্ক রিপোর্ট: জামালপুর সমিতি, ঢাকার আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ সোমবার, ১৯ মে জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল পাঁচটায় এ অনুষ্ঠান শুরু হয়।
এতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন গবেষকেরা।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে আলোচনা করেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, কাজী নজরুল ইসলামের জীবন ও কাব্য নিয়ে আলোচনা করেন নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানসহ বিশিষ্ট ব্যক্তিগণ আলোচনায় অংশ নেন।
মো: জাকির হোসেন বলেন, অন্য কবিদের কবিতা, লেখালেখি নিয়ে আলোচনা করা যায় নজরুলের ক্ষেত্রে তা বলা যায় না। নজরুলের জীবন আর কবিতায় কোন তফাত নেই। যখন যা নিয়ে কবিতা লিখেছেন তা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। নজরুল কবি এর চেয়ে বড় ছিল তার কর্মীসত্ত্বা। যদি তিনি শুধু কবিতা লিখতেন তাহলে তার জীবনটা এত কষ্টের হত না।
কবি মোহন রায়হান বলেন,
বাংলা সাহিত্যে সেই আদি চর্যাপদ থেকে শুরু করে আজ অবধি কেউ নজরুল ও রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেতে পারেননি।
নজরুল ছিলেন সাম্য ও মানবতার কবি, বাংলা সাহিত্যের বিদ্রোহের যুবরাজ এবং রবীন্দ্রনাথ ছিলেন বাংলা ভাষা সাহিত্যের বিশাল পন্ডিত। নজরুল ও রবীন্দ্রনাথ দুজনেই ব্রিটিশ উপনিবেশ থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য কলম ধরেছেন, আন্দোলন করেছেন এবং কুসংস্কারের বিরুদ্ধে লেখনির মাধ্যমে প্রতিবাদ করেছেন।
বাংলাদেশের আজকের যা প্রেক্ষাপট, আজকের যা বাস্তবতা সেখানে ধর্মীয় মৌলবাদ, কুসংস্কার, সাম্প্রদায়িকতা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এখানেই রবীন্দ্র নজরুল দুজনেই আজও প্রাসঙ্গিক। আগামী দিনের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক স্বপ্নের বাংলাদেশ গড়তে নজরুল ও রবিন্দ্রনাথকে ধারণ করার কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান ময়না। প্রয়াত বিএনপি নেতা ব্যরিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র মেয়ে সালিমা তালুকদার, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম । ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, নজরুলের বল বীর চির উন্নত মম শির - আমাকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করে। তার মধ্যে সাম্প্রদায়িক কোন চিন্তা ছিল না। তাকে অনেকেই ভেবেছি সে ধর্ম থেকে চ্যূত হয়েছে, কিন্তু সে তার গানে তার জবাব দিয়ে দিয়েছে। আলোচনায় অংশ নেন গবেষক ইমদাদুল হক।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে আলতাফ মাহমুদ সঙ্গীত একাডেমীর শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে সমিতির নির্বাহী কমিটির পরিচিতি ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামালপুর জেলা সমিতির সদস্যরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর সমিতির মহাসচিব ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments