সিলেট অফিস:জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ৩৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার বিকেল ৪.৩০ মিনিটের সময় ক্বীণ ব্রীজের উত্তর পাড় থেকে এক লাল পতাকা র্যালি শহরের জিন্দাবাজর হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এসে সমাবেশ করে। সিলেট জেলা কমিটির অন্যতম নেতা রমজান আলী পটুর সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জালাল মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির অন্যতম নেতা ইমান আলী, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগর, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির অন্যতম নেতা মো. নুরুল হক, মীরেরচক শ্রমজীবী সংঘের অন্যতম নেতা দুলাল মিয়াসহ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির জাতীয় ভিত্তিক সংগ্রাম অগ্রসর করার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটেছিল। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিষ্ঠা, প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্য বর্তমানে আরও বেশি প্রাসঙ্গিক। বাংলাদেশ একটি নয়া ঔপনিবেশিক আধা সামন্তবাদী দেশ। এদেশে কখনো গনতন্ত্র ছিলো না এবং এখনো নেই। আমাদের মতো দেশে সকল কিছুর নিয়ন্ত্রক ও পরিচালক সা¤্রাজ্যবাদ। গত বছর জুলাই আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পলায়নের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নামে সা¤্রাজ্যবাদীদের আর্শীবাদপুষ্ট ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বে একটি সরকার ক্ষমতাসীন হয়।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments