মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গার হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ সাদরুল আলম।
রাতের আঁধারে কম্বল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে দ্বারে ছুটছেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বাসস্ট্যান্ড, বিভিন্ন বাজার, এতিমখানা ও হাসপাতালে গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত মানুষদের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।
এ সময় তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং যাদের বেশি প্রয়োজন এমন গরিব দুস্থদের হাতে কম্বল তুলে দেন তিনি। তীব্র শীতের মধ্যে কখনো হেঁটে যান আবার কিছুদূর গাড়িতে যান এসিল্যান্ড।
কম্বল পেয়ে আনোয়ারুল বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও স্যার(এসিল্যান্ড) নিজে এসে কম্বল দিয়েছে। কম্বল পেয়ে আমি অনেক খুশি।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ সাদরুল আলম জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দিয়েছি। পর্যায়ক্রমে এভাবেই খুঁজে খুঁজে অসহায় ব্যক্তিদের মাঝে আমরা কম্বল বিতরণ করব উপজেলাতে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments