চট্টগ্রাম অফিস: নাট্যকার, লেখক ও গবেষক প্রয়াত আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান বৃহস্পতিবার (৮ জুন) বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হবে। বীজন নাট্য গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে অতিথি থাকবেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, লেখক, গবেষক ও রাজনীতিবিদ ড. মাসুম চৌধুরী, বীজন নাট্য গোষ্ঠীর প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন জুয়েল, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯, ১০ ও ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, আইন ও অধিকার সংস্থার সভাপতি এডভোকেট উত্তম কুমার দত্ত। সভাপতিত্ব করবেন বীজন নাট্য গোষ্ঠীর সহ দল প্রধান রূপায়ন বড়ুয়া।
আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ করবে বীজন নাট্য গোষ্ঠী। আহাম্মদ কবিরের রচনা ও মোশারফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় এতে অভিনয় করবেন সায়েম উদ্দিন, আবদুল মান্নান, সাইফুল মজুমদার, মোহাম্মদ হারুন, বিনা দাশ গুপ্ত, রহিমা আক্তার প্রমা।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে থাকবেন বীজন নাট্য গোষ্ঠীর সহ দল প্রধান উম্মে কুলসুল কেয়া ও সাধারণ সম্পাদক সাজ্জাদ ভূঁইয়া।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments