ডেস্ক রিপোর্ট: কোপা আমেরিকার প্রথম ম্যাচে ড্র করল আর্জেন্টিনা। লিয়োনেল মেসির গোল শুরুতে এগিয়ে দিলেও শেষ অবধি তা ধরে রাখতে পারল না তারা। চিলের বিরুদ্ধে ১-১ ব্যবধানে শেষ হল ম্যাচ। টানা ১৪টি ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা।
৩৩ মিনিটের মাথায় গোল করলেন মেসি। ডি বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে অসাধারণ দক্ষতায় বল জালে জড়িয়ে দিলেন মেসি। চিলের গোলরক্ষক ক্লদিয়া ব্র্যাভো শরীর ছুড়ে দিয়েও ধরতে পারলেন না সেই বল। মেসির বাঁ পায়ের সেই শট ফের এক বার মুগ্ধ করল ফুটবল বিশ্বকে। তবে সেই গোল জেতাতে পারল না দলকে।
ম্যাচ শুরুর আগে মেসি বলেছিলেন, “আর্জেন্টিনাকে একটা বড় ট্রফি জেতাতে চাই। তার জন্য প্রথম ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ।” প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় পেনাল্টি পায় চিলে। সেখান থেকে গোল করতে ব্যর্থ হন ভিদাল। তবে সেই বল জালে জড়িয়ে দেন এদুয়ার্দো ভার্গাস।
গোটা ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেছেন মেসি। তবে গোল আসেনি। চিলের গোলে ১৮টা শট নেয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসি বলেন, “খুব জটিল ম্যাচ ছিল।” আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করে খুশি ভিদাল। তিনি বলেন, “ভাগ্য ভাল যে ড্র করতে পেরেছি। কঠিন ম্যাচ ছিল। মেসি সব সময় পরিকল্পনা পাল্টাতে বাধ্য করে। আমরা চেষ্টা করেছি নিজেদের খেলাটা ধরে রাখতে।”-আনন্দ বাজার
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটে বাংলাদেশের গ্রাফটা আরও নিচে নামল। ২০১০ ও ২০১৪ সালে টানা দুই আসরে ফাইনালে উঠে রুপা জেতা দলটি এবার ব্রোঞ্জ পদকের লড়াইটিও জিততে পারল না। জাপানের আইচিতে চলম ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস শুরু হচ্ছে। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ™ আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নদের মধ্যকার বার্ষিক লড়াই ক্যাম্পেওনেস কাপে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির জয়ে বড় ...
ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত ৩১ আগস্ট। সেই হিসেবে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই জাতীয় দলে তার শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আলবিসেলেস্তে জার্সিত ...
সব মন্তব্য
No Comments