স্টাপ রিপোর্টারঃ "জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও জাতীয় শপথ আমাদের চেতনার প্রতীক"-বললেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। লাল-সবুজের সাজে পুরো ক্যাম্পাস সাজানো এ বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম শামসুল আলম খান। বক্তব্য রাখেন আয়োজনের আহ্বায়ক সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ফয়সাল শামীম।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ শহীদুল ইসলাম আরো বলেন, আজকের এদিন থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশপ্রেমের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করতে হবে।"
তিনি বলেন, শিক্ষকদের কে সার্বক্ষণিক ছাত্র হতে হবে। শিক্ষক একজন ভালো ছাত্র হলে অবশ্যই তিনি ভালো শিক্ষক হতে পারবেন। পরে তিনি জাতীয় সংগীতের ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা প্রধান ড. মশিউর রহমান, ফারহানা ইসলাম, উত্তম কুমার হাজরা, ইমেলদা হোসেন, রুস্তম আলী প্রমুখ। শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
সব মন্তব্য
No Comments