পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস :
উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহী একাধারে দেশের সবচেয়ে গ্রীন সিটি,ক্লিন সিটি,শান্তির নগরী। এই শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অন্য অনেক জায়গার চেয়েই বেশি জটিল। যানজট ও ট্রাফিক অব্যবস্থাপনায় নাকাল রাজশাহীর রাজপথ। এই অবস্থায় বড় পরিবর্তন আনতে চায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। তারা ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুন্দর করতে মনোযোগ দিয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) উদ্যোগে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভা করেছে।
বৃহস্পতিবার(১৯ অক্টোবর)অগ্রণী স্কুল এন্ড কলেজের ২৫০ জন ছাত্র ও ছাত্রীকে,বাল্যবিবাহ,নারী নির্যাতনের, অপহরন,নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার,আত্মহত্যা, ট্রাফিক আইন,মাদক সেবন প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি হেলেনা আকতার (ট্রাফিক)। এসময় প্রধান অতিথি এইচএসসি শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল শিক্ষিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজে ১৭০জন,
রাজশাহী পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে ২৫০জন সরকারি প্রমথ নাত বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৪ জন ছাত্রীকে নিয়ে বাল্যবিবাহ,নারী নির্যাতন,অপহরন,নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার,আত্মহত্যা,মাদক সেবন প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করেন।
উল্লেখ্য,এডিসি হেলেনা আকতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তে যোগদানের পর সচেতনামূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তার প্রশংসনীয় উদ্যোগে রাজশাহী ট্রাফিক ব্যবস্থা প্রাণ ফিরে পেয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments