প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিভিন্ন প্রলোভনে ১৩ লক্ষ ৬০ হাজার হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। টাকা উদ্ধারের দাবিতে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন ভুক্তভোগী জিল্লুর রহমান। আদালতে একটি মামলাও দায়ের করেছেন তিনি। মামলা নং- সিআর ১৪০৬/২২।
মামলা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পৌর কাটিয়া গ্রামের ঈশারুদ্দীনের পুত্র ইমরান হোসেন বিভিন্ন প্রলোভনে গত ২২ সালের ১৫ জানুয়ারি ১৩ লক্ষ ৬০ হাজার টাকা বাঁশদহা ইউনিয়নের ভাদড়াগ্রামের মৃত. বজলুর রহমান খানের পুত্র জিল্লুর রহমানের কাছ গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে টাকা পরিশোধ না করে তালবাহানা করতে থাকে। একপর্যায়ে সাউথ ইস্ট ব্যাংক সাতক্ষীরা শাখার একটি চেকে ১৩ লক্ষ ৬০ হাজার টাকা লিখে স্বাক্ষর করে দেন।
পরে চেকটি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে গেলে ওই হিসাবে কোন টাকা নেই মর্মে ফেরত দেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত ইমরান হোসেন কে লিগ্যাল নোটিশের মাধ্যমে অবগত করানো হলেও তিনি টাকা পরিশোধ করেননি। উপায়ন্তর হয়ে ভুক্তভোগী জিল্লুর রহমান সাতক্ষীরা আমলী-০১ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত তথ্য প্রমান পর্যালোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। অভিযুক্ত ইমরান হোসেন পলাতক রয়েছেন। এদিকে এতগুলো টাকা হারিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগী জিল্লুর রহমান। তিনি টাকা উদ্ধারের দাবিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments