রাণীশংকৈলে (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রানীশংকৈল থানায় ২১ ডিসেম্বর মামলা নং ২২ জি আর নং ২৪৮ দায়ের করা এক ধর্ষণ মামলাকে মিথ্যা দাবি করে আটক আলামিনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারী সকাল ১১ঘটিকায় রানীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মোছাঃ মনোয়ারা বেগমের দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তারা অবিলম্বে আলামিনের নিঃশর্ত মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বক্তারা বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা না হলে নির্দোষ মানুষ হয়রানির শিকার হবে। দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments