সৈয়দ মাহমুদ শাওন, তানোর (রাজশাহী) :ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরকারপাড়া গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার সাতদিন পর এবার ওই গ্রামটিকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার সরনজাই সরকারপাড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও বিল্লাল হোসেন এ ঘোষণা দেন।
সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল জেমস কস্তা। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, ওয়ার্ল্ড ভিশন তানোর এপি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লরেন্স মন্ডল, পোগ্রাম অফিসার নিকোলাস ঢালী,পোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস, পরিবেশ বান্ধব কমিটির নেতা ও প্রভাষক লুৎফর রহমান প্রমুখ।
সভায় ইউএনও বিল্লাল হোসেন বলেন, সবাইকে সু-স্বাস্থ্য নিয়ে সুন্দর পরিবেশে বসবাসের জন্য পরিবেশবান্ধব সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। পরিবেশ বান্ধব নয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
এ সময়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের শিশু ও যুব ফোরাম, ভিডিসি এবং পরিবেশ বান্ধব কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মাসের গত ১৩ সেপ্টেম্বর উপজেলার সরনজাই ইউনিয়নের সরকারপাড়া গ্রাম সহ মোট ৫টি গ্রামকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হেসেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments