রংপুর অফিস: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক শক মেশিন দিয়ে, মাছ ধরার সময় দুটি ইলেকট্রিক মেশিনসহ ৬ জেলেকে আটক করেছেন, চিলমারী নৌ-বন্দর থানা পুলিশ। গতকাল রোববার (১ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে, পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌ-বন্দর থানা পুলিশের একটি টিম। উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে, ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেসহ মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি মেশিনও জব্দ করা হয়েছে। পরে জেলেদেরকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী নৌ-বন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির। আটককৃতরা হলো, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) শিমুলতলি বাধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০) সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটার জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)। চিলমারী মডেল থানার কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আটককৃত ৬ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। এবং আজ দুপুরে তাদের কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে। বলে জানান তিনি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments