জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ছাত্রদল যদি মনে করে থাকে যে এই বাংলাদেশে কোন গুপ্ত সংগঠনের অস্তিত্ব রাখবে না, ছাত্রদল তা বাস্তবায়ন করার ক্ষমতা রাখে।”
বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিব এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে। যে বা যারাই এই ইতিহাসকে পরিবর্তন করতে চাইবে, সেটা যারা ভূলুণ্ঠিত করতে চাইবে তাদেরকে আপনাদের প্রতিহত করতে হবে।
এছাড়াও তিনি আরও বলেন, “কেউ কোনদিন বলতে পারবে না যে ছাত্রদল দ্বারা কেউ সামান্যভাবে প্রভাব প্রতিপত্তির শিকার হয়। আমরা এ ধরনের রাজনীতি থেকে বের হয়ে আসছি। আমরা সর্বোচ্চ পরিমাণে ধৈর্য ও সহনশীল রাজনীতির পরিচয় দিয়ে যাচ্ছি।”
গুপ্ত রাজনীতির বিষয়ে রাকিব বলেন, “বাংলাদেশে যারা গুপ্ত রাজনীতি করে তারা ছাত্রদলের এই ধরনের রাজনীতি বিশ্বাস করতে পারছে না। ছাত্রদলের ভালো কাজের জন্য গুপ্ত সংগঠন গুপ্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে। তাদের ক্যাম্পাস কমিটি গুলো ২ সদস্য, ৩ সদস্য হয়ে থাকে। এ বিষয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তখন তারা কোন সদুত্তর দিতে পারে না।”
এছাড়াও ছাত্রদল সভাপতি ছাত্রশিবিরকে ইঙ্গিত করে বলেন, “আমরা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছি আমাদের অভিজ্ঞতায় বলে ছাত্রদলের মতো তাদের কোন সৎ সাহস নেই যে তারা প্রকাশ্যে এসে সাধারণ শিক্ষার্থীদের নিকট তাদের আদর্শকে বিলিয়ে দিবে, তাদের আদর্শকে প্রচার করবে।”
উল্লেখ্য, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবং সঞ্চালনার দায়িত্ব ছিল ওয়াসিম আহমেদ অনীক।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments